দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপককে অজ্ঞাত দুর্বৃত্তরা ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ এপ্রিল) সকালে সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, এমন ঘটনা তাদের জন্য হুমকিস্বরূপ এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কে বা কারা এ ধরনের কাজ করেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।
এ বিষয়ে সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের সঙ্গে ঘটা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই কলেজে গিয়ে কাফনের কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলায়। থানায় জিডি করেছে দুই শিক্ষক। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
/অ